আনোয়ার, শিমুলসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরেয়ানা
ওয়ান নিউজঃ বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ওয়ারী থানার একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, দলটির চেয়ারপারসনে খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরেয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রোববার অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভুক্ত বিএনপির অন্য নেতারা হলেন বরকতউল্লা বুলু, সুলতান সালাউদ্দিন টুকু, শিরিন সুলতানা ও আজিজুল বারী হেলাল।
২০১৬ সালের ২৪ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.