ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রামিম হাসান,ঝিনাইদহ  প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বড় ধোপাদী এলাকা হতে ৪৩ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব-৬।
১৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বড় ধোপাদী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন।
পরবর্তীতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বড় ধোপাদী বাজার সংলগ্ন হাসানহাটি বড় ধোপাদী এবাদত আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত আসামী মোঃ জনি মিয়া (২১), পিতা- আঃ ওহাব লস্কর, সাং-চাঁচড়া লস্করপাড়া, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ।
র‍্যাব-৬ গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৪৩ বোতল ফেন্সিডিল এবং ০২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করেন র‍্যাব-৬।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারার মামলা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.