প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেনের সাথে বার্মিজ মার্কেট দোকান মালিক সমিতির পরিচালনা কমিটির সদস্যরা ২ মার্চ বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন।
পুলিশ সপ্তাহ ২০১৯ এ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে বাংলাদেশ পুলিশ পদক অর্জন করায় সমিতি সদস্যরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন বৃহত্তর বার্মিজ মার্কেট দোকান মালিক সমিতির ব্যবসা বাণিজ্যসহ সমিতির বিভিন্ন কার্যক্রমের খোঁজ খবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন বৃহত্তর বার্মিজ মার্কেট মালিক সমিতির সভাপতি অংচিং বাবু, সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ, সমিতির উপদেষ্টা পুলিন দত্ত, উপদেষ্টা আবুল কালাম ভুইঞা ও
সহ-সভাপতি শফিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.