বেনাপোল সীমান্তে হুন্ডির ১০লক্ষ সহ ২ জনকে আটক করেছে বিজিবি

ইয়ানূর রহমান : বেনাপোল সীমান্তে ১০লক্ষ বাংলাদেশী টাকা ও ০১টি লেগুনাসহ ২ জন হুন্ডি ব্যবসায়ী আটক করেছে বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টায় আমড়াখালী চেকপোষ্টের সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি তল্লাশী অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে ১টি লেগুনা তল্লাশি করে নগদ ১০লক্ষ বাংলাদেশী টাকা ও ১টি লেগুনাসহ ২ জন আসামী আটক করা হয়।

আটককৃতরা হলো বেনাপোলের ছোট আচঁড়া গ্রামের আফছার আলীর ছেলে আব্দুর রশিদ (২৬), বাহাদুরপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাস ছেলে মিনার বিশ্বাস (২৩)।

আটককৃত টাকা ও লেগুনা গাড়ী সহ আসামীদ্বয়কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.