৩ মার্চ কক্সবাজার-টেকনাফ সড়কে অবস্থান কর্মসূচি

ওয়ান নিউজঃ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে কার্যক্রমরত এনজিওগুলো আগামী ৩ মার্চ রোববার থেকে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে। চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবি না মানায় এনজিওগুলোর বিরুদ্ধে কক্সবাজার-টেকনাফ সড়কে ওইদিন প্রতিরোধের ডাক দেয়া হয়েছে।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কার্যক্রম চালানো এনজিওগুলোতে স্থানীয়দের চাকরির দাবিতে আজ শুক্রবার ‘অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়ার’ উদ্যোগে উখিয়ার কোর্টবাজার স্টেশনে বিক্ষোভ-সমাবেশে এই প্রতিরোধের ডাক দেয়া হয়।

সংগঠনটির সভাপতি শরিফ আজাদের সভাপতিত্বে ও ছাত্রনেতা রাশেল মাহমুদের পরিচালনায় বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তরা বলেন, এক মাস আগে জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও নির্বাহী কর্মকতা নিকারুজ্জামান চৌধুরী রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওদের সমন্বয় সভায় আন্দোলনরত স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার জন্য বিভিন্ন মেয়াদে সময় বেঁধে দিলেও এনজিওগুলো বিভিন্ন অজুহাতে তা মানছে না। যার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের অহিংস আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। যার সমস্ত দায়ভার এনজিওগুলোকে নিতে হবে বলে নেতারা কঠোর হুঁশিয়ারি দেন।

সমাবেশে আগামী ৩ মার্চ কক্সবাজার-টেকনাফ সড়কে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা।

সমাবেশে বক্তারা আরো বলেন, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওগুলোতে স্থানীয়দের গণহারে ছাঁটাই করা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতে দেশি-বিদেশি এনজিওগুলো পরিকল্পিতভাবে স্থানীয়দের চাকরি থেকে ছাঁটাই করছে। এ ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নতুন নতুন চাকরির ক্ষেত্রে স্থানীয়দের বাদ দিয়ে এনজিওর কর্মকর্তারা বিশেষ সুবিধা নেয়ার মাধ্যমে তাদের স্বজনদের চাকরি দিচ্ছেন।

সমাবেশে বক্তব্য রাখেন, অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি শরিফ আজাদ, উখিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি সাংবাদিক নুরু মোহাম্মদ সিকদার, শ্রমিক নেতা শাহ আলম, অধিকার বাস্তবায়ন কমিটির মুখপাত্র মঞ্জুর আলম শাহীন, ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবছার উদ্দিন শান্ত, যোবায়ের হোসেন, শাহ জাহান, তারেক হাসান, মুফিদুল আলম, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, শামীম আশরাফ রিয়াদ, ইরফানুল করিম হেলাল, রফিক আহমেদ, অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক তৌসিফ চৌধুরী, জোসেফ, আরমান, রাশেল, আব্দুল মালেক, ছাত্রলীগ নেতা নুরুল আবছার নান্নু, মোহাম্মদ রায়হান, ছাত্রনেতা মোস্তাক আহম্মদ, এমডি মানিক, চাকরিচ্যুত রাশেল, হাসনাত, জিয়াউল হক রানা, সোহেল, সালে আহম্মদ, আরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম, সাঈদী, পলাশ বড়ুয়া, কাশেদ নূর, ইব্রাহীম খলিল আশিক, জুবায়েদ হোসেন, জিসান বড়ুয়া প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.