প্রেস বিজ্ঞপ্তিঃ
আজ ১০ ফেব্রæয়ারী ২০১৯ খ্রি: সকাল ১১ টায় কউক সভাকক্ষে কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি এর সভাপতিত্বে Achievement of SDG through Master Plan শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম।
নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্ল্যানার নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কউক চেয়ারম্যান বলেন, মাস্টার প্ল্যান হলো একটি পরিকল্পিত শহরের দর্পন। একটি সুন্দর এবং গঠনমূলক মাস্টার প্ল্যানের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আধুনিক ও পরিকল্পিত পর্যটন শহর উপহার দেয়া সম্ভব হবে। তাই তিনি নগর উন্নয়নের এ উদ্যোগকে স্বাগত জানান এবং কক্সবাজারের উন্নয়নের স্বার্থে সকলকে একই কাতারে এসে কাজ করার আহŸান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে লে: কর্নেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম বলেন, ডিটেইল এরিয়া প্ল্যানসহ মাস্টার প্ল্যান নবায়নের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং উক্ত প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। এছাড়াও কক্সবাজারের উন্নয়নের স্বার্থে ভাস্কর্য স্থাপন করা হয়েছে এবং আরো বেশ কয়েকটি রাস্তার প্রকল্প গ্রহণ করা হয়েছে। উক্ত প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে কক্সবাজারে আমুল পরিবর্তন পরিলক্ষিত হবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদ বলেন, বর্তমানে বাংলাদেশ সরকার প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরের যে উদ্যোগ গ্রহণ করেছে তার সুফল আজ আমরা ভোগ করছি। আজ গ্রামের ছেলেমেয়েরাও ঘরে বসে অনলাইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। যা সত্যিই প্রশংসার দাবীদার।
উক্ত সেমিনারে হোটেল-মোটেল মালিক সমিতির প্রতিনিধি বলেন,

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.