চট্টগ্রাম ব্যুরো:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (সিবিআইইউ) ব্যবসায় প্রশাসন অনুষদ কর্তৃক আয়োজিত, ‘বিজনেস কুইজ প্রতিযোগিতার’ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ই ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল ১০:৩০ টায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে তা অনুষ্ঠিত হয়।
ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগীয় প্রধান রাজিদুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি লায়ন মোহাম্মদ মুজিবুর রহামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবা সুলতানা শিউলি।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রফেসর মুনির, বদরখালী ডিগ্রী কলেজ, প্রফেসর কাজল, রামু সরকারি কলেজ, প্রভাষক মারিয়া জাবিন, কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ, মোঃ নাজিমুদ্দিন সিদ্দীকি, রেজিস্ট্রার, সি বি আই ইউ, প্রফেসর নাজিমুদ্দিন, জিয়াউর রহমান উপক‚লীয় কলেজ।
উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, রামু সরকারি কলেজ, কক্সবাজার কমার্স কলেজ, কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ, বদরখালী ডিগ্রী কলেজ এবং শহীদ জিয়াউর রহমান উপক‚লীয় কলেজ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করেন শহীদ জিয়াউর রহমান উপক‚লীয় কলেজ, তৃতীয় স্থান অর্জন করেন রামু সরকারি কলেজ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কাজী ন‚র-ই জান্নাত ও ফারহা সিদ্দিকী , প্রভাষক, ব্যবসায় প্রশাসন অনুষদ সিবিআইইউ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.