কর্ণফুলীতে ‘সুকন্যা নারী প্রগতি সংস্থা’পরিদর্শনে এলেন সিডবিøউসিআই

জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা শিকলবাহা কলেজ বাজার অবস্থিত ‘সুকন্যা নারী প্রগতি সংস্থা’র পরিদর্শনে আসেন কানেকটেড উইমেন কমিটমেন্ট ইনিশিয়েটিভ সংক্ষেপে ‘সি সিডবিøউসিআই’।

জানা যায়, গতকাল দুপুরে পুর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী এ সফর করেন প্রতিনিধি দল।

এসময় উপস্থিত ছিলেন সিডবিøউসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, কাজী তুহিনা আক্তার, রেবেকা নাছরিন, মুস্তারি মোরশেদ স্মৃতি, সিডবিøউসিআই পরিচালক চৌধুরী জুবাইরা সাকী জিপসী, সিডবিøউসিআই এর সদস্য সিতারা রহমান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন এসএনপিএস সভানেত্রী ও সিডবিøউসিআই এর সদস্য চট্টগ্রাম জেলার জয়িতা নারী উদ্যোক্তা খালেদা বেগম।

পরিদর্শনে শেষে প্রতিনিধি দল জানান, কর্ণফুলী উপজেলার মধ্যে কর্মমুখী আয়বর্ধক প্রশিক্ষণের জন্য ‘সুকন্যা নারী প্রগতি সংস্থা’কে সার্ভিক সহযোগিতা প্রধানের আশ্বাস প্রদান ও পাট জাত পণ্য তৈরি প্রশিক্ষণ কর্মসূচি করা অনুরোধ করেন।

এবং বিগত দিনে এসএমইএফ সৌজন্যে সিডবিøউসিআই সহযোগিতায় এসএনপিএস আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ সফলতার সহিত শেষ করায় ‘সুকন্যা নারী প্রগতি সংস্থা’ কে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন সিডবিøউসিআই এর সিইউজি এ. রায়হান প্রোগ্রাম ইনচার্জ এম.এ মতিন , সুকন্যা নারী প্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা ওসমান হোসাইন প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.