খেয়া পারাপারে প্রস্তুত নতুন ‘অভয়মিত্র ঘাট’

জে.জাহেদ, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের একাধিক উপজেলা তথা কর্ণফুলী উপজেলার যাত্রী ও জলযান নির্বিঘেœ খেয়া পারাপার করতে প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষের তৈরী ‘নতুন অভয়মিত্রঘাট’ ।

অতীতে ফেরি চলাচল বন্ধ রেখে দীর্ঘদিন যাবত ফিরিঙ্গাবাজার অভয়মিত্রঘাট মসজিদ সড়কে চালু ছিলো। কিন্তু এখন আর ফেরি নেই কাঠের ঘাট মেরামত করার বালাইও নেই। বন্দর কতৃপক্ষের সুনজরে পুরাতন ফিশারীঘাট সড়কের একদম এক কোনায় সম্পুর্ণ নতুন ঘাট তৈরী করা হয়েছে।

এখন থেকে এ ঘাট হয়ে চলাচল করবে শহরে আসা মানুষজন। বিশাল শান বাঁধানো ঘাট, প্রশস্ত যাত্রী চাউনী, বসার সুব্যবস্থা, বৃষ্টিতে না ভেজার আচ্ছাদন, পাশে আনসার বাহিনীর নিরাপত্তা চৌকি সহ আধুনিক সুবিধায় পরিপাটি করে ঘাট তৈরী করা হয়েছে। নামকরণ করা হয়েছে ‘খেয়া পারপারে অভয়মিত্র ঘাট’।

এছাড়াও জোয়ার ভাটায় নৌপথে যাত্রী চলাচল সহজ করতে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় গভীর খনন কাজ করা চলছে। যাত্রী নিরাপত্তায় ঘাটে থাকবে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। অতি শীঘ্রই পুরাতন অভয়মিত্রঘাট বন্ধ হয়ে যাবে। সাধারণ যাত্রী ও দক্ষিণ জেলার মানুষের পারাপারে যোগ হচ্ছে কয়েকটি নতুন ঘাট।

তথ্যমতে, স্বাভাবিক সময়ে কর্ণফুলী নদীর এপার ওপার মিলে অভয়মিত্র ঘাট দিয়ে প্রতিদিন গড়ে ছয় থেকে সাত হাজার মানুষ পারাপার হয়। তবে ঈদের সময় এই চাপ বাড়ে কয়েক গুণ। বাড়তি চাপ সামলাতে পুর্বে ছিলনা কোন ফেরির সংখ্যা কিংবা আধুনিক ওয়াটারবাস। সার্বক্ষণিক পারাপারে নিয়োজিত ছিলো কাঠের তৈরী সাম্পান। যাত্রী ভোগান্তি কমাতে ও পণ্যবাহী ডিঙ্গি নৌকা পারাপারে সে সময় ঝুঁিক ছিল বেশি।

এ ছাড়াও পাশে সদরঘাট, ফিরিঙ্গাবাজারের ব্রীজঘাট সচল থাকলেও নেই কোন পর্যাপ্ত সুযোগ সুবিধা। বর্তমানে নতুন তৈরী খেয়া পারাপার অভয়মিত্র ঘাটে যানজট নিরসনে ঘাট থেকে এক কিলোমিটার পর্যন্ত ওয়ান-ওয়ে পদ্ধতি নেওয়া হয়েছে। ছোট আর বড় যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা রাখা হয়েছে।

এসব প্রস্তুতির কথা জানিয়েছেন বন্দর কতৃপক্ষের একজন মুখপাত্র। তিনি বলেন, কর্ণফুলী নদীর ওপারে যাত্রীদের নদী পারাপারে অভয়মিত্র ঘাটটি নতুন যোগ করা হচ্ছে। অতি দ্রæত সময়ে পুরাতন ঘাট বন্ধ রেখে নতুন ঘাট চালু করা হবে।’

ইতিমধ্যে এই রুটে চলমান করা ছোটখাটো অনেক সাম্পান মালিকেরা তাদের সাম্পান মেরামতের কাজ ও করছে বলে জানা যায়। এদিকে যাত্রী পারাপারে প্রস্তুত নতুন ‘অভয়মিত্র ঘাট’।

সদরঘাট নৌ ঘাট কর্তৃপক্ষ ঘাটের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের দায়িত্ব পালনের কথা জানিয়েছেন। সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বন্দর কতৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানান কর্ণফুলীর সাম্পান মালিক সমিতি গুলো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.