জে.জাহেদ,চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেকে দুই হাজার ইয়াবা পিস সহ এনায়েত উল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি এক মসজিদের ইমামও।
এনায়েত উল্লাহ টেকনাফের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিসের ছেলে।
শনিবার দুপুরে তিনি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে আসার সময় ধরা পড়েন। এনায়েত তুলাতলি ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক এবং সেখানকার তুলাতলি জামে মসজিদে ইমামতি করেন বলে জানিয়ে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, “বাসে করে কক্সবাজার থেকে মইজ্জ্যারটেক এলাকায় এসে নামেন এনায়েত। সেখান থেকে অন্য গাড়িতে চড়ে চট্টগ্রাম শহরে যাওয়ার কথা ছিল তার।এসময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের মুখে এনায়েত তার পেটে দুই হাজার ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে বিশেষ প্রক্রিয়ায় সেগুলো বের করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.