ওয়ান নিউজ ডেক্সঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ‘এজেন্ট অপারেশন অফিসার’ পদে মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম : এজেন্ট অপারেশন অফিসার
যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই মাইক্রোসফট অফিসে দক্ষ হতে হবে। চাকরিতে আবেদনের বয়সসীমা অনূর্ধ্ব-৩৫ বছর। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।
বেতন ভাতা : বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া : প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা : পদটিতে ২০ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.