ওয়ান নিউজঃ টেকনাফের দমদমিয়া এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাব্বির হোসেন (২৫) ও হাফিজুর রহমান (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত আড়াইটায় দিকে দমদমিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত দুই মাদক ব্যবসায়ী।হাফিজুর ঢাকার সাভার উপজেলার নগরকুন্ডা গ্রামের মো. আবদুল মতিনের ছেলে ও সাব্বির বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বরবাড়িয়া গ্রামের মো. ইব্রাহীম শেখের ছেলে।
র্যাবের টেকনাফ অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি শাহ আলম জানান, রাতে কাভার্ডভ্যানটি টেকনাফ হতে কক্সবাজার যাচ্ছিল। দমদমিয়া এলাকায় র্যাবের চেকপোস্ট অতিক্রম করার সময় র্যাবের সন্দেহ হলে কাভার্ডভ্যানটিকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়া হয়।
তবে কাভার্ডভ্যানটি না থামিয়ে উল্টো কাভার্ডভ্যান থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।
তাদের গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাব্বির হোসেন ও হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।
কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবাসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে নিহতদের ব্যবহৃত একটি কাভার্ডভ্যানটিও।
তবে ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যানটিতে ৪জন মাদক ব্যবসায়ী ছিল। অন্য দুজন পালিয়ে গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.