টেকনাফ বিজিবির অভিযান সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

ওয়ান নিউজঃ সীমান্ত উপজেলা টেকনাফ ২ বিজিবি জওয়ানরা হ্নীলা মৌলভীবাজার এলাকায় অভিযান ১লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

জানা যায়, ২৮ ডিসেম্বর শুক্রবার দিবাগত গভীররাত পৌনে ২টার দিকে ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ জামান চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল চৌকচ জওয়ান উপজেলার হ্নীলা উত্তর মৌলভীবাজারের পরিত্যাক্ত মৎস খামার সংলগ্ন একটি সরু খাল এলাকায় অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসমূহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। বিজিবির উপস্থিতি ঠের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন- জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.