‘স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট দিন’

জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো:

নারীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য সেই কৃতজ্ঞতা বোধ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থীদের নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় নামলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপিকা মরিয়াম ইসলাম লিজা।

শিক্ষকতার পাশাপাশি যিনি দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে,সেই সাথে তিনি বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার একজন সক্রিয় সদস্য। এছাড়া তিনি সাংস্কৃতিক প্রতিষ্ঠান শ্রুতি অঙ্গন ও কুমিল্লা মহানগর স্টুডেন্টস এসোসিয়েশন (চবি) এর উপদেষ্টা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে জয়যুক্ত করতে তিনি ইতিমধ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করছেন চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী জেলা শহর-সহ প্রত্যন্ত গ্রাম অঞ্চল।

নির্বাচন উপলক্ষে উন্নয়নের পক্ষে ভোট দিতে তরুণদের উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন সংসদীয় আসনে নিচ খরচে প্রচার প্রচারণা ও গণসংযোগ করে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানাচ্ছেন তিনি।

গণসংযোগকালে অধ্যাপিকা মরিয়াম ইসলাম লিজা সাংবাদিকদের বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশটা স্বাধীন হয়েছিলো। যার ফলে আমরা পেয়েছি একটি স্বাধীন ভ‚খন্ড। আজ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।’

প্রচারকালে তিনি তরুণ প্রজন্মের ভোটারদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার আহবানন জানিয়ে বলেন, ‘গত এক দশকে বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব,ধর্মীয় উগ্রবাদ ও সহিংসতাকে শক্তভাবে মোকাবেলা করে বাংলাদেশ ধাপে ধাপে এগিয়ে চলেছে। বাংলাদেশের অর্থনীতির আকার গত এক দশকে চারগুণ বেড়েছে। মাথাপিছু আয় ও ভোগ বেড়েছে তিনগুন। দারিদ্রতা কমে অর্ধেক হয়েছে।

এ সরকারের আমলে সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে। আমাদের শক্তিশালী অর্থনীতিতে আজ নারীরা গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখছে। আমাদের অবকাঠামোগত উন্নয়ন,স্বাস্থ্য এবং শিক্ষা কার্যক্রমে নারীদের ভ‚মিকা রয়েছে।’

নারীর ক্ষমতায় বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সামরিক বাহিনীতেও নারীরা গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করছে। বিশেষ করে পোশাক শিল্পে নারীদের অবদান অপরিসীম। আজ আমি একজন নারী হয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। নারীর ক্ষমতায়ন বৃদ্ধি না হলে আমার এই অবস্থান হয়তো সম্ভব হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের গুনেই এটি সম্ভব হয়েছে। যিনি আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত কিছু করলেন এতটা শ্রম দিলেন, তার কাছে আমি কৃতজ্ঞ।’

বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মরিয়াম ইসলাম লিজা চট্টগ্রামে নৌকার প্রচারণাকালে জনগণের উদ্দেশ্য বলেন, ‘আমি মনে করি আগামীতে বাংলাদেশ-স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। আপনারা যাঁরা নতুন ভোটার আছেন, তাঁরা স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিন। কারণ এই উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার। আমরা কেউ চাই না এই দেশটা আফগানিস্তান কিংবা সোমালিয়া হয়ে যাক।’

কোন একক ব্যক্তি বা গোষ্ঠির পক্ষে প্রচারণা করছেন কিনা জানতে চাইলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর এই নেত্রী জানান,‘নির্দিষ্ট কোন প্রার্থীর পক্ষে নয় বরং তিনি প্রচারণা চালাচ্ছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার।’

খোলাসা করে জানতে চাইলে তিনি ব্যাখা করে গণমাধ্যমকর্মী বলেন,‘আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে জয় যুক্ত হয়ে আবারো যেনো ক্ষমতায় আসে এবং দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে। আশা করি তরুণ ভোটারেরা নিশ্চয় সম্ভাবনাময় সমৃদ্ধ এই বাংলাদেশের পক্ষেই অবস্থান নেবেন।’

জানা যায়, তার এই ব্যতিক্রমী প্রচারণা দেখে নতুন প্রজন্মের তরুণরা উদ্বুদ্ধ হয়ে স্বতঃস্ফ‚র্ত ভাবে তার সাথে প্রচারণায় অংশ নিচ্ছেন। সহকারি অধ্যাপিকা মরিয়াম ইসলাম লিজা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সরকারের বিগত বছরের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।

প্রসঙ্গত,স্ব-উদ্যোগে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নেমেছেন চলচ্চিত্র জগত ও নাট্যাঙ্গনের একাধিক বিশিষ্ট তারকারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.