ওয়ান নিউজ: উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ডিসেম্বর) ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে৷
সুলতান মাহমুদ চৌধুরীর পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে।
তবে কোন মামলায়, কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে জানা যায়নি।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.