কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালত শেভরন ক্লিনিক কে ৩লাখ ৬০হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের হাসপাতাল সড়কে অবস্থিত শেভরন ক্লিনিক কে  ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৩লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও ল্যাব বন্ধ করে দিয়েছে।

ভুয়া মেডিকেল রিপোর্ট প্রদান ও অপরিষ্কার-অপরিচ্ছন্নতার দায়ে কক্সবাজার শহরের বেসরকারি ক্লিনিক শেভরন কে জরিমানা করেছে কক্সবাজার সদর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার পৃথক অভিযানে শহরের হাসপাতাল সড়কের বেসরকারি ক্লিনিক শেভরনকে চিকিৎসকের স্বাক্ষর ছাড়া মেডিকেল রিপোর্ট প্রদান এবং অপরিষ্কার-অপরিচ্ছনতার কারণে তিন লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও ল্যাব বন্ধ করে দিয়েছে।

শনিবার বিকাল  ৪.৩০ ঘটিকা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালানো হয়।

কক্সবাজার সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা ও শেখ সেলিমের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়।

ফারজানা প্রিয়াংকা বলেন, জনসচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য বিভিন্ন অভিযোগে এ অভিযান চালানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.