ওয়ান নিউজ ডেক্সঃ চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল বিকেলে পাঁচটার দিকে ঢাকার সিএমএম কোর্টের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, নিজের আইনজীবী এডভোকেট ছানাউল্লাহ মিয়ার সঙ্গে আইনি পরামর্শ শেষ করে বের হওয়ার পথে ঢাকার সিএমএম কোর্ট এর সামনে থেকে বিএনপি নেতা ডা: শাহাদাত হোসেনকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে আটক করেছেন বলে জানান শামসুদ্দিন দিদার।
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৫৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.