সরকার রাজীব, কুষ্টিয়া থেকে :
আগামীকাল ১৬ই অক্টোবর ২০১৮ থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৮ তম তিরোধান দিবস।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও লালন একাডেমীর আয়োজনে এই অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি প্রায়ই সম্পন্ন।
আজ লালন একাডেমী এলাকা ঘুরে দেখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: আসলাম হোসেন ও কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।
১২৮তম লালন তিরোধান দিবসে আগত লালন অনুসারী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.