মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগ মোকাবেলা শীর্ষক মতবিনিময় সভায় বিশ্বব্যাংক প্রতিনিধি

এস এম হুমায়ুন কবির,বিশেষ প্রতিনিধি, কক্সবাজার থেকে

কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনিয়া ইউনিয়নের ৮ নং মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে “দুর্যোগ মোকাবেলায় টেকসই পদক্ষেপ গ্রহন শীর্ষক ” শিক্ষার্থীর অভিভাবক,সচেতন ব্যক্তিবর্গ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন বিশ্ব ব্যাংকের একটি বিশেষ প্রতিনিধি দল।
সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার গোলাল আহমেদ বলেন,দুর্যোগ প্রবন এলাকাগুলোর অন্যতম হচ্ছে মাঝির কাটা ও পুর্ববোমাংখিল এলাকা।বার বার এ এলাকার মানুষ কে প্রাকৃতিক বন্যা,ঘুর্নিঝড়ে আঘাত হেনেছে।প্রাণহানি সহ জানমালের অপুরনীয় ক্ষতি সম্মুখীন হতে হয়েছে।তাই দুর্যোগ মোকাবেলা শীর্ষক আজকের মতবিনিময় সভা অত্যন্ত তৎপর্য বহন করে।
সভাপতির বক্তব্যে আলোচনায় মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাংবাদিক এস এম হুমায়ুন কবির বলেন,অত্র বিশাল জনগোষ্ঠী অধুষিত এলাকার দুর্যোগে একমাত্র আশ্রয়স্হল মাঝির কাটা সাইক্লোন সেল্টার।নির্মানের দীর্ঘদিন হওয়ায় সাইক্লোন সেল্টার টি নানা সমস্যায় জর্জরিত। তাছাড়া মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক ও একাডেমিক ভবন হিসাবে ও সাইক্লোন সেল্টার টি ব্যবহৃত হয়ে আসছে।তাই সাইক্লোন সেল্টার টি স্বয়ংক্রিয় করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের নেতা ইয়াছিন আরাফাত বলেন,দুর্যোগ প্রবন এলাকা হওয়ায় সাইক্লোন সেল্টার টি অত্যন্ত গুরুত্ববহন করে।দীর্ঘদিন মেরামত ও আনুসাঙ্গিক যন্ত্রপাতি না থাকায় এলাকাবাসী অত্যন্ত দুর্ভোগ পোহাচ্ছে। এসব সমস্যা চিহ্নিত করে তা বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট উপস্হাপন করবো।বিশ্ব ব্যাংকের প্রতিনিধি এ নেতা আশ্বস্ত করে বলেন,খুব অল্প সময়ের মধ্যে বিশ্ব ব্যাংক তাদের কাজ এখানে দৃশ্যমান করবে।তাতে দুর্যোগে আগামীতে এলাকাবাসী আশ্রয় সহ সার্বিক সহযোগিতা পাবেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাফর আলম, গোলজার বেগম,আলেয়া আক্তার,সহকারি শিক্ষিকা নুর আফজা,ফাতেমা বেগম,সাহেদা আক্তার,জেসমিন আক্তার লুৎফা,পেশাজীবী ডাঃ আইয়ুব,অভিভাবক, মোঃ তৈয়ব কালু, সবিনা আক্তার,মফিদুর রহমান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.