কর্ণফুলীতে মানসিক বিকারগ্রস্ত তরুণীর মৃত্যু:

জে.জাহেদ,চট্টগ্রাম ব্যুরো:

কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ৫নং ওয়ার্ডের শারমিন আক্তার প্রকাশ সাজু (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

৯ই সেপ্টম্বর রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কর্ণফুলী থানার পিএসআই মোঃ সাহাব উদ্দীন নিহতের লাশ উদ্ধার করে সুরেতহাল রিপোর্ট তৈরি করে অপমৃত্যু মামলা দায়ের করেন।

মৃত তরুণী শারমিন আক্তার প্রকাশ সাজু (২৫) কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ৫নং ওয়ার্ডের মৃত আব্দুর শুক্কুর ও মাতা হাজেরা খাতুনের মেয়ে।

স্বামী মোহাম্মদ নুর। সে দুই সন্তানের জননী বলে জানা যায়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে কারো কোন আপত্তি পাওয়া যায়নি।

মৃত সাজু মানসিক বিকারগ্রস্ত ছিলো বলে মন্তব্য করেন আশেপাশের প্রতিবেশী মানুষজন।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানায়, ঘরে থাকা সিলিং ফ্যানের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মৃতের লাশ উদ্ধার করা হয়।

থানা থেকে দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে মৃত তরুণীর দেহ হস্তান্তর করে নেন মেয়ের মা হাজেরা খাতুন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.