“১৫ আগস্ট শুধু শোক দিবস নয়। জগত বিখ্যাত মহান নেতার স্মরণে বাঙ্গালীর একটি শোকাহত দিন”-ফারুক চৌধুরী উপজেলা চেয়ারম্যান
চট্টগ্রাম ব্যুরোঃ
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বুধবার ১৫ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামজিক সংগঠন পৃথকভাবে দিবসটি উদযাপন করে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফারুক চৌধুরী বলেন, “১৫ আগস্ট শুধু শোক দিবস নয়। জগত বিখ্যাত যে মহান নেতা না হলে বাংলাদেশের জন্ম হতোনা সে নেতার স্মরণে বাঙ্গালীর একটি শোকাহত দিন।
তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি, দেশের বিরুদ্ধে যারা গুজব আর চক্রান্তে লিপ্ত তাদের প্রতিহত করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্ন “সোনার বাংলাদেশ” গড়তে সকলে এক হয়ে দেশকে এগিয়ে নিই। এটাই যেন প্রত্যাশা হোক সকলের”।
সকালে হতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কাল ব্যাজ ধারণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন,শোক র্যালি,চিত্রাঙ্কন,আবৃত্তি,কুইজ ও রচনা প্রতিযোগিতা,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী,শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণ এবং মাদক সন্ত্রাস,বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
মিলাদ ও দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত, শোক শোভাযাত্রা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবসে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি,কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুল মোস্তফা।
সকাল ৯ টায় শোক র্যালীতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারিবৃন্দ অংশ নেন।
সকাল ১০ টায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা এবং সকাল সাড়ে দশটায় বিদ্যালয় মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.