ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ০২ টি এয়ার পিস্তল ও ১শ’ রাউন্ড গুলিসহ ১জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটককৃত রিয়াত হোসেন চট্টগ্রামের গোয়ালখালী থানার বদরখালী গ্রামের মৃত অলি আহম্মদের ছেলে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টায় বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত সুবেঃ মিজানুর রহমান এর নেতৃত্বে কাগজ পুকুর নামক স্থানে তল্লাশী অভিযান চালায়। উক্ত অভিযানে বেনাপোল হতে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ঘ-১৫-২১০৭) তল্লাশী করে ব্যাগের ভিতর হতে ২ টি এয়ার পিস্তল ও ১শ’ রাউন্ড গুলিসহ রিয়াত হোসেনকে আটক করা হয়।
উদ্ধারকৃত পিস্তল এবং গুলিসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:২৪

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.