সীতাকুণ্ডে সাগরে নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার

জে.জাহেদ,চট্টগ্রাম ব্যুরোঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিন আগে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিনজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী বাহিনী।
ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে শনিবার দুপুর ১টার দিকে এ তিনজনের লাশ উদ্ধার করে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া বলেন, শুক্রবার রাত ৮টা পর্যন্ত উদ্ধার কাজ চলেছিল। পরে শনিবার সকাল ৭টা থেকে পুনরায় উদ্ধার তৎপরতা শুরু হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে দুপুরে নিখোজ ৩জনের লাশ উদ্ধার করে।
চট্টগ্রাম নগরীর মোমিন রোড থেকে সৈকতে বেড়াতে গিয়ে শুক্রবার দুপুরে ২০-২৫ জনের একটি দল গোসল করতে নামলে তিনজন সাগরে নিখোঁজ হন।
এরা হলেন- চট্টগ্রামের মিরসরাইয়ের সাইফুল ইসলাম (২৪), চাঁদপুরের কচুয়া উপজেলার আলাউদ্দিন (২০) ও শাহরাস্তি উপজেলার ইয়াসিন (১৮)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.