জসিম উদ্দিনের মৃত্যুতে কর্ণফুলী উপজেলা চেয়ারম্যানের গভীর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি:

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের অকাল মৃত্যুতে কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফারুক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
বুধবার সন্ধ্যা ৭-৩০ মিনিটের সময় চরপাথরঘাটা নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
ইন্নাহ্ লিল্লাহে ওয়া ইন্নাহ্ ইলাইহি রাজেউন ।
জসিমের মৃত্যুর পর কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান এক শোক বার্তায় পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাশাপাশি শোক প্রকাশ করেছেন কর্ণফুলী এলাকার নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
তিনি দীর্ঘদিন দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
আগামীকাল সকাল ১০টায় চরপাথরঘাটা তোতার বাপ হাট খোলা শাহ-ছমিয়া জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মৃত্যুকালে তার বয়স ছিলো ৪৮ বছর । পিতা ফকির আলীর সাত ছেলে ও চার মেয়ে সন্তানের মধ্যে সে সবার বড় ।
মৃত জসিম উদ্দিনের এক ছেলে ও এক মেয়ে। বড় মেয়ে সিনেট স্কলাসটিকার মাধ্যমিক পরীক্ষার্থী এবং ছেলে সেন্ট প্লাসিড স্কুলের ৪র্থ শ্রেনীর ছাত্র বলে জানা যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.