যশোর সরকারী এম এম কলেজে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

ইয়ানূর রহমান : যশোর সরকারী এম এম কলেজে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৮ উপলক্ষে এ র‌্যালীর আয়োজন করে এম এম কলেজ কর্তৃপক্ষ।

র‌্যালীটি কলেজ ক্যাম্পারে মূল ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলা ভবনের সামনে এসে শেষ হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন যশোর এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তালেব মিয়া, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শেখ কাওছার, শিক্ষক পরিষদের যুগ্মসম্পাকদ সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর আব্দুল হাকিব বিশ্বাসসহ বিভিন্ন বিভাগে শিক্ষক ও শিক্ষার্থীরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.