কক্সবাজার-রামুর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে জয়ী করুন-এমপি কমল

প্রেস বিজ্ঞপ্তি,

সৌদি আরবের মক্কায় বসবাসরত রামু উপজেলার জোয়ারিয়ানালা, চাকমারকুলসহ বিভিন্ন ইউনিয়নের প্রবাসী নেতৃবৃন্দের পৃথক ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
শনিবার (২৩ জুন) সৌদি আরবের মক্কায় একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভায় বিপুল সংখ্যক প্রবাসী জনতা শরিক হন। এতে উপস্থিত জনতার উদ্দেশ্যে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, স্বাধীনতার পর বর্তমান সরকারের সময়ে রেকর্ড পরিমান উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়নের সুফল এখন মানুষ ভোগ করছে। আওয়ামীলীগ সরকার কেবল দেশে নয় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিপুল ভোট জয়ী করার আহবান জানিয়ে তিনি বলেন, আবারো আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশে অবশিষ্ট উন্নয়ন কাজ সমাপ্ত করা হবে। সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হলে অচিরেই বাংলাদেশ হবে বিশ্বের উন্নয়নশীল মডেল দেশ।
মত বিনিময় সভায় রামু উপজেলার মক্কা প্রবাসীরা বলেন, রামু-কক্সবাজারে সাইমুম সরওয়ার কমল এমপির বিকল্প নেই। তাঁর নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের অনেকেই দেশে চলে আসার ঘোষনা দেন। আর যারা আসতে পারবে না তারা মোবাইল কনফারেন্স বা মোবাইল ফোনের মাধ্যম সহ আর্থিক, কায়িক শ্রম দিয়ে সাইমুম সরওয়ার কমলকে পূনরায় এমপি নির্বাচিত করার আশা ব্যক্ত করেন।
এতে সভাপতিত্ব করেন চাকমারকুলের বাসিন্দা মক্কা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ি মাহবুব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাকমারকুল দারুল উলুম মাদ্রাসার পরিচালক মৌলানা সিরাজুল ইসলাম, উম্মাহাতুল মুমিনিন বালিকা দাখিল মাদরাসার পরিচালক মৌলানা আব্দুল রাজ্জাক, বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা মো. ইব্রাহিম, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জয়, ব্যবসায়ি আফছার, জূবাইর ভূট্টো, শাহআলম প্রমূখ।
পরে জোয়ারিয়ানালা ইউনিয়ন প্রবাসীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ি মফিজুর রহমান মফিজ। এতে বক্তব্য রাখেন, মক্কা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ও মিছফালা শাখার সাধারণ সম্পাদক আবদুল গফুর, হাসান নিরু, ছলিম, শফি আলম, ছৈয়দ আলম, ওসমান, হাসান (ছোট), আনোয়ার, মিজান, ইসমাইল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.