জে,জাহেদ বিশেষ প্রতিনিধি:
কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি)’র অধীনে মাঠে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের দূর্যোগ বিষয়ক নানা প্রশিক্ষণ দেওয়া হয় ।
আজ ৮জুন দুপুর ২টায় উপজেলার আজিম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা ও বাঁশখালী উপজেলায় দায়িত্বরত সিপিপি’র সহকারি পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি’র উপজেলা টিমলীডার লুৎফর রহমান শাহাজান ও ডিপুটি টিম লীডার আলহাজ্ব এম,মঈন উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন সিপিপি’র ইউনিয়ন ডিপুটি টিম লীডার সওয়ার উদ্দিন কাজল,ইউনিট লীডার
গিয়াস উদ্দিন ফারুকী ফয়সাল,অলি আহমদ,সিপিপির সহ-সংকেত হাজী সাইফুদ্দিন মানিক মেম্বার,মুহাম্মদ সালাহ উদ্দিন,মুহাম্মদ লিয়াকত আলী, মুহাম্মদ আবদুল হালিমসহ ৪ ইউনিটের প্রায় ৬০জন স্বেচ্চাসেবক কর্মী বাহিনী অংশগ্রহণ করেন।
তথ্যমতে জানা যায়, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র অধীনে প্রতি বছরের ন্যায় এবারও জুন মাসে নানা দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকেন দায়িত্বরত স্বেচ্চাসেবকদের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.