বাংলাদেশ ব্যাংকে অফিসার পদে পরীক্ষা শুক্রবার

ওয়ান নিউজ ডেক্সঃ বাংলাদেশ ব্যাংকের ‘অফিসার (জেনারেল)’ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক
পদের নাম: অফিসার (জেনারেল)

পরীক্ষার তারিখ: ২৫ মে ২০১৮
বার: শুক্রবার
সময়: সকাল ১০টা-১২টা

কেন্দ্রসমূহ
মোহাম্মদপুরস্থ মহিলা কলেজ
খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়
মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সিদ্ধেশ্বরী কলেজ
হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ

যারা অংশ নেবেন
২৭ এপ্রিল ২০১৮ তারিখে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৯৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

লক্ষণীয়
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টঘড়ি বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.