জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের পরিচিত সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আমজাদ হোসেন

প্রেস বিজ্ঞপ্তিঃ

জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের পরিচিত সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আমজাদ হোসেন বলেন কক্সবাজার জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আগামী ২০১৮ সালের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে কক্সবাজার জেলার ৪টি আসন উপহার দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

গত ১১ মে’১৮ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন সাইদির কোরান তেলাওয়াতের মাধ্যমে কক্সবাজার জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মো: নুুরুল আজিম কনকের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক ১) ও পেকুয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম হিরুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছেলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য মো: হোসেন বিএ, কেন্দ্রীয় কমিটির নেতা ওমর ফারুক আহমদ টিপু, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার কমান্ডার,

আরও বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি রবিউল ইসলাম দিদার, সাধারণ সম্পাদক নাজির হোসন, টেকনাফ উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক জাগির হোসেন, উখিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি খাইরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল বশর, কক্সবাজার সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আবছার, পৌর কমিটির সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক টিপু মল্লিক মাইকেল, চকরিয়া ও রামু উপজেলা সভাপতি সম্পাদক ও ঈদগাও সাংগঠনিক উপজেলার সভাপতি রাহমত সালাম ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পেকুয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ, পেকুয়া সদরের সভাপতি আরশাদুজ্জামান চৌধুরী, মাতারবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.