বেনাপোল ১২টি স্বর্ণেরবার জব্দ

ইয়ানূর রহমান : ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে এক কেজি চারশ’ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার আটক করেছে বিজিবি ।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম বলেন, বুধবার সকালে বেনাপোলের পুটখালির খলসী বটতলা ইটভাটা এলাকা থেকে স্বর্নবার উদ্ধার করা হয় ।

 তারিকুল হাকিম বলেন, ‘ভারতে সোনা পাচারের’ গোপন সংবাদ পেয়ে পুটখালি বিওপির টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে একটি পুটলা ফেলে পালিয়ে যায় ।

পরে তার ভেতরে ১২টি স্বর্নের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি চারশ’ গ্রাম এবং বাজারমূল্য ৫৮ লাখ ৮০ হাজার টাকা বলে জানান তিনি ।

উদ্ধারকৃত স্বর্ন বেনাপোল শুল্কভবনে জমা করা হয়েছে বলে জানান পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক ৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.