সিরাজুল হক বিএ আর নেই : উখিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের গভীর শোক প্রকাশ
ওয়ান নিউজঃ কক্সবাজারের প্রবীণ রাজনীতিক জেলা বিএনপি’র বিপ্লবী সহ-সভাপতি সর্বজন শ্রদ্ধেয় জনাব সিরাজুল হক বিএ মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)। আজ বুধবার সন্ধা ৭টা ২০মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে উখিয়ায় সড়ক দুর্ঘটনায় পতিত হন তিনি।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি জনাব শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি জনাব সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব সোলতান মাহমুদ চৌধুরী’সহ উখিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
আগামীকাল বৃহষ্পতিবার আসরের নামাজের পর উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.