কউক এর বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৯ম সভা সম্পন্ন, ১০ টি ভবনের নকশা অনুমোদন
প্রেসবিজ্ঞপ্তি
গতকাল ৩০ এপ্রিল ২০১৮ ইং সোমবার সকাল ১১ টায় কউক সভা কক্ষে বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৯ম সভা- কনস্ট্রাকশন কমিটির সভাপতি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব:) ফোরকান আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১১ টি ইমারত নির্মাণ নকশা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বিস্তারিত বিচার বিশ্লেষণকরে সর্বসম্মতিক্রমে ১০টি নকশা অনুমোদন করা হয়, যার মধ্যে ৭টি নকশা সরাসরি ও ৪টি ইমারতের নকশায় সংশোধন/শর্ত আরোপকৃত প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রধান সাপেক্ষে অনুমদিত হয়। বাকি ১টি নকশা ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও বিধি-মালা ১৯৯৬ যথাযথ অনুসরণ না করায় সংশোধন সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে পরবর্তী সভায় উপস্থাপনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতি ও কউক চেয়ারম্যান আশা প্রকাশ করেন অনুমোদিত ইমারতের নকশা যথাযথভাবে অনুসরণ করে জমির মালিক স্থপতি/প্রকৌশলীদের পরামর্শ নিয়ে ভবনগুলি নির্মান করবেন। ভবন মালিকগণ ভবনের র্নিমাণ কাজ শুরু করার ৭ দিন আগে কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করবেন যাতে অনুমোদিত নক্শা অনুযায়ী ভবনের লে-আউট কউকের প্রকৌশলী দিয়ে চেক করিয়ে নেয়া যায়। যদি কেউ অনুমোদিত নকশার ব্যতয় ঘটিয়ে নির্মাণ করে তাহলে উক্ত অনুমোদিত নকশা বাতিল করা হবে। তিনি সকলের সহযোগীতা একান্তভাবে কামনা করেন।
সভায় কমিটির সদস্য হিসাবে উপস্থিত ছিলেন কউকের সদস্য (প্রকৌশল) লেঃকর্ণেল মোহম্মদ অনোয়ার উল ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের সহকারী প্রধান স্থপতি জনাব বিশ্বজিৎ বড়ুয়া, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব নুরুল আলম এবং কউক এর নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড অফিসার জনাব কাজী ফজলুল করিম, কউকের সচিব ও ম্যাজিষ্ট্রেট জনাব শেখ ছাদেকএবং উপ-নগর পরিকল্পনাবিদ জনাব জাহাঙ্গীর আলী উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.