চট্টগ্রাম দোহাজারীতে গুলি বর্ষণে সিএনজি অটোরিক্সার চালক গুলিবিদ্ধ

জে,জাহেদ চট্টগ্রাম:

চট্টগ্রাম হাজারীতে সিএনজি অটোরিক্সা ছিনিয়ে নেয়ার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে চালকদের সমাবেশ গুলি বর্ষণ করেছে পুলিশ। এতে ৪-৫জন চালক গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিওসির মোড সড়ক বিভাগের সামনে এ ঘটনা ঘটে। এসময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়।
সূত্র জানায়, চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী আর সাতকানিয়া-লোহাগাড়ার আসনের সাংসদ আবু রেজা নদভীর নির্দেশনা অনুযায়ী চন্দনাইশ থেকে লোহাগাড়া পর্যন্ত যানজট না করে সিএনজি চালানোর অনুমতি পায় সিএনজি অটোরিক্সার চালকরা।
পরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাও আইন-শৃঙ্খলার সমাবেশে শ্রমিকদের প্রস্তাবে রাজি হয়। তবে এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান তাদের কাছে মাসিক প্রতি সিএনজি থেকে ১ হাজার টাকা করে দাবি করে।
খেটে খাওয়া প্রায় ২ হাজার শ্রমিক এই প্রস্তাব মানতে অস্বীকৃতি জানায়। তাই বৃহস্পতিবার দুপুরে হাইওয়ে থানার অভিযানের মাধ্যমে অতর্কিত ভাবে রাস্তার পাশ থেকে এবং অফ সাইডে রাখা সিএনজি অটোরিক্সাগুলো থেকে জোর করে স্কুলের ছাত্র-ছাত্রী, হাসপাতালের রোগীদের নামিয়ে অটোরিক্সা ছিনিয়ে থানায় নিয়ে আসে।
এতে সিএনজি চালকরা বাধা দিলে তাদের এক পর্যায়ে হুমকি দিয়ে ওসি মিজানুর রহমান বলেন, থানায় আসিস,কেমনে গাড়ি নিস দেখব। তোদের গুলি করে, মামলায় জড়াবো বলে সিএনজি ছিনিয়ে আনে দোহাজারী হাইওয়ে থানায়।
পরে দুপুর দেড়টার দিকে সকল চালকরা জড়ো হয়ে ওসি মিজানুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শুরু করেন। তারা হাইওয়ে থানায় আসার পথে বিওসির মোড সড়ক বিভাগের সামনে পুলিশ তাদের লাঠিচার্জ করে এবং চালকদের লক্ষ করে ৭/৮ রাউড গুলি করে।
এতে ফরিদুল আলম, আশরাফ, শফিসহ আরো ৬/৭ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এসময় দুই চালককে আটক করে পুলিশ। পুলিশ সদস্যদের মধ্যে হাইওয়ে থানার এ.এস.আই শাহ আলম, কনস্টেবল রুবেল, মোবারক, নারায়ণ, সালেনূর।
এই বিষয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অটোরিক্সা চালকরা অবৈধভাবে রাস্তার পাশে গাড়ি রেখে যানজট সৃষ্টি করছে। এছাড়া মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলার কোন নিয়ম নেই। তাই অভিযানের মাধ্যমে সব অটোরিক্সা জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এসময় চালকরা পুলিশের উপর হামলা করলে বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে চালকের ছত্রভঙ্গ করে দেয়। এসময় চালকদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। হামলাকারী চালকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.