চট্টগ্রামে বাংলাদেশ বিমানের সিটের নিচে ৪৮ পিস স্বর্ণবার উদ্ধার

জে,জাহেদ চট্টগ্রাম:

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ৪৮ পিস স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও অধিদফতরের কর্মকর্তারা।

এ ঘটনায় ছয় যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জেদ্দা বিমানবন্দর থেকে শনিবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জািতিক বিমানবন্দরে অবতরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে তল­াশি চালিয়ে তিনটি প্যাকেটে মোট ৪৮টি স্বর্ণবার উদ্ধার করে। এসব স্বর্ণের বর্তমান বাজার ম‚ল্য প্রায় আড়াই কোটি টাকা। শুল্ক গোয়েন্দা স‚ত্রে এসব তথ্য জানা যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.