বাবার আর্দশে ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বনির্ভর দেশ বির্নিমানে কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা- উপজেলা চেয়ারম্যান জাফর
চকরিয়া প্রতিনিধি
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, ১৯৭১ সালের রেসর্কোস ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনটি আর্ন্তজাতিক স্বীকৃতি লাভে আজ বাংলাদেশ বিশ^দরবারে গর্বিত। বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেইদিন বাংলা মায়ের ঘরে জন্ম নিলেছিলেন বলেই আজ আমরা এই অর্জন পেয়েছি। পাকিস্তানী শাসকগোষ্টির কবল থেকে দীর্ঘ লড়াই সংগ্রামে নেতৃত্ব দেয়ার মাধ্যমে জাতির পিতা বাঙ্গালিকে লাল সবুজের পতাকা এনে দিয়েছেন। জাতিকে বিশ^দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ঠিকানা দিয়েছেন। বাংলাদেশের ১৬ কোটি মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অবদান কোনদিন শোধ করতে পারবেনা।
তিনি বলেন, ৭ মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের সেই ভাষন বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের পেছনে বাঙ্গালি জাতিকে সাহস দিয়েছিলো। দীর্ঘ কারাভোগের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরার পর জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু দিকনির্দেশনামুলক ঐতিহাসিক এ ভাষন দেন। সেইদিন থেকে বাঙ্গালি জাতি দেশের অধিকার ও মহান স্বাধীনতা অর্জনের প্রশ্নে এক এবং অভিন্ন ছিলেন। জাতির পিতার সেই স্বপ্নকে বর্তমানে বাস্তবায়নে নিরলশভাবে কাজ করে যাচ্ছেন সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনা। বাবার আর্দশকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি স্বনির্ভর বাংলাদেশ বির্নিমানে জননেত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে উন্নয়ন অগ্রযাত্রা শুরু করেছেন। বর্তমানে বাংলাদেশ শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বিশ^দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উচুঁ করে দাঁিড়য়েছে।
উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার আন্দোলন আরো বেগবান করতে হলে সকলকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে চকরিয়া-পেকুয়ার আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। গতকাল বুধবার সকালে ও দুপুরে চকরিয়া উপজেলা প্রশাসন, শিল্পকলা একাডেমী ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল আয়োজিত ৭ মার্চের তাৎপর্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জাফর আলম এসব কথা বলেন।
চকরিয়া উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি আয়োজিত ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আলহাজ সাফিয়া বেগম শম্পা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ফেরদৌসি আক্তার দীপ্তি ও এনজিও নেতা আবু নোমান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ৭ই মার্চের ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতায় এসব শিক্ষার্থীরা স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অপরদিকে এদিন সকালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো.নুরুল আখের। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাংগীর আলম বুলবুল, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও বিদ্যাপীঠের অভিভাবক সদস্য শওকত হোসেন, সহকারি প্রধান শিক্ষক ফজলুল কাদের, প্রাথমিক শাখার পরিচালক বাবু অলশন বড়–য়া, মাধ্যমিক শাখার অভিভাবক সদস্য শফিকুল কাদের, প্রাথমিক শাখার অভিভাবক সদস্য সাইফুল কাদের সোহেল। অনুষ্ঠানে বিদ্যাপীঠের সকল শিক্ষক, পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.