চট্টগ্রাম পাঁচলাইশে ট্রাকের ধাক্কায় ইসলামিক ফ্রন্ট নেতা নিহত:

জে,জাহেদ চট্টগ্রাম:

চট্টগ্রাম পাঁচলাইশ থানার রুবী গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসলামিক ফ্রন্ট নেতা আনিসুর রহমান মুসা (৪০) নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (৬মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুসা রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের খলিফা পাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি উত্তর জেলা ইসলামিক ফ্রন্টের শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, ‘রুবী গেইটের প‚র্ব পাশে মোটরসাইকেল আরোহী মুসাকে একটি দ্রæতগতির ট্রাক ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে মুম‚র্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইসলামিক ফ্রন্ট স‚ত্র জানাগেছে, আজ রাউজানের কদলপুরস্থ নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আনিসুর রহমান মুসার ইন্তেকালে ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব আল­ামা জয়নুল আবেদীন জুবাইরসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.