চট্টগ্রাম ডিবি পুলিশের বিশেষ অভিযানঃ অভিনব কায়দায় জনসন বেবি পাউডার এর প্লাস্টিকের কৌটায় ৫০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার:

জে,জাহেদ চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ কর্ণফুলী শিশুপার্ক এর গেইটের সামনে অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী ১। আব্দুর রহিম(৩০), পিতা-নুর হোসেন, মাতা-নুর আমেনা, সাং-প‚র্ব পানখালী, দক্ষিণ টিলা, নুর হোসেন এর বাড়ী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ২। মোঃ নিজাম উদ্দিন(২৮), পিতা-আবুল কাশেম (ড্রাইভার), মাতা-জহুরা বেগম, সাং-দক্ষিণ গোসাইল ডাঙ্গা, বিল­াপাড়া, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম।

০৫ মার্চ ২০১৮ ইং তারিখ বিকাল ০৫.৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের এসআই/মাকসুদ আহাম্মদ এর নেতৃত্বে এসআই/মোঃ ইউসুফ ভ‚ইয়া, এসআই/শেখ তারিকুল ইসলাম, এএসআই/মোঃ হোসেন, এএসআই/মোঃ হারুন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ কর্ণফুলী শিশুপার্ক এর গেইটের সামনে অভিযান পরিচালনা করে জনসন বেবি পাউডার এর প্লাস্টিকের কৌটার মধ্য হতে বিশেষ কায়দায় লুকানো ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১) আব্দুর রহিম(৩০) এবং ০১টি নীল রংয়ের এয়ারটাইড পলিব্যাগে ভর্তি ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ২) মোঃ নিজাম উদ্দিন(২৮)’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে নতুন কৌশল হিসেবে জনসন বেবি পাউডার এর প্লাস্টিকের কৌটা বেছে নিয়েছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.