“ছাত্রলীগ সৃষ্টিশীল চিন্তা ভাবনা বুকে ধারণ করে,গুণীজনদের সঠিক ম‚ল্যায়ন করতে জানে”
জে,জাহেদ চট্টগ্রাম:
পুরানগড় ইউনিয়ন ছাত্রলীগ এর উদ্যোগে শিক্ষা সম্মেলনে গুনীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বই বিতরণ করা হয়।
গত ২৪শে ফ্রেবুয়ারি রোজ শনিবার সকাল ১১টায় পুরানগড় শাহ সরফুদ্দিন উচ্চ বিদ্যালয় এর মাঠে এ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের বিপ্লবী আহবায়ক হোসাইন মুহাম্মদ এরশাদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক মো: জোনাইদুল ইসলাম।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের (মরণোত্তর সহ), মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও গরীব শিক্ষার্থীদের বই বিতরণ করা হয় ।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান আ.ফ.ম মাহবুবুল হক সিকদার, হারুনুর রশিদ বাহাদুর (সদস্য সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ), নাজিম উদ্দিন (দপ্তর সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ), কেন্দ্রীয় ছাত্রলীগ এর সাবেক সদস্য জায়িদ বিন কাশেম।
বিশেষ বক্তা চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ এর সাধারন সম্পাদক মোঃ আবু তাহের, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আতাউল ইসলাম, আবু মোবারক জাহাংগীর, পুরানগড় শাহ সরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার দে।
প্রধান অতিথির বক্তৃতায় মফিজুর রহমান বলেন, “পুরানগড় ইউনিয়ন ছাত্রলীগের এই আয়োজন প্রমাণ করল, ছাত্রলীগ সৃষ্টিশীল চিন্তা ভাবনা বুকে ধারণ করে, ছাত্রদের সুখে দু:খে পাশে থাকে, গুণীজনদের সঠিক ম‚ল্যায়ন করতে জানে”।
প্রধান বক্তা নাজিম উদ্দিন শ্যামল বলেন,”আজকের ছাত্ররাই আগামীর কর্ণধার,সকাল বেলার পাখি, তারা জেগে না ওঠলে সকাল হবেনা”।
বিশেষ বক্তা মো: আবু তাহের বলেন, “বৃহত্তর পরিসরে মানবসেবা করতে মেধাবীদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে, ছাত্রলীগ করতে হবে”।
এতে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান, আব্দুলাহ আল নোমান (সহ সভাপতি), ফরহাদুল ইসলাম খান (সহ সভাপতি), জয়নাল আবেদিন (যুগ্ম সাধারণ সম্পাদক), মিজবাহ উদ্দিন সিকদার (যুগ্ম সাধারন সম্পাদক), কলিম উলাহ (সাংগঠনিক সম্পাদক), শাহাদত হোসেন (সাংগঠনিক সম্পাদক), মো: সালাহ উদ্দিন নয়ন (সাংগঠনিক সম্পাদক), আবু তৈয়ব সোহেল (দপ্তর সম্পাদক)।
আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চট্টগ্রাম শাখার সহ সভাপতি ইখতিয়ারউদ্দিন বাপ্পি, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মনজুরুল আলম, আলমগীর ইসলাম, ফোরকান উদ্দিন, আব্দুল মান্নান, মোহাম্মদ আয়াজ, মো: আনোয়ার, পুরানগড় ইউনয়ন ছাত্রলীগের নেতা মুনতাসির সিকদার, ইকবাল হোসেন তারেক, তৌফিক তোফা, আরমান উদ্দিন, মিজবাহ উদ্দিন ফয়সাল, জিহাদুল ইসলাম, তাহসিন হাবিব, তারেক হোসেন, জীবন, আবু তাহের, জয়নাল, রুবেল, জয় বড়ুয়া, হুমায়ুন কবির সেকু, জোবায়ের আলম টিপু, আরফাত, রাশেদ, রবিন, বাপ্পু, সাকিব, হামিদ, খালেদ, জামাল, ফারমান, নিপু, হাসান, সাইফুল প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.