প্রিয়াঙ্কা চোপড়ার মতো দেখতে মার্কিন মডেল

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের মতো দেখতে দুই তরুণীর ছবি অনেকেই দেখেছেন। এবার এই তালিকায় যুক্ত হল প্রিয়াঙ্কা চোপড়ার নাম। ইন্টারনেট ইউজাররা প্রিয়াঙ্কার মতো দেখতে তরুণীরও হদিশ করে ফেলেছেন। তিনি মার্কিন মডেল মেগন মিলান। তিনি দেখতে অনেকটা প্রিয়াঙ্কা চোপড়ার মতো। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।

সোশ্যাল মিডিয়া ইউজাররা মেগন মিলানের ছবিতে কমেন্ট করে বলছেন, তিনি হুবহু প্রিয়াঙ্কার মতো দেখতে। পেশায় মডেল মেগনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তার হট ও সুন্দর ছবিতে ভরপুর। মেগন সোশ্যাল মিডিয়ায় তার বোল্ড ছবি পোস্ট করেন। সেই ছবি তার অনুরাগীরা খুব পছন্দ করেন।

শুধু মেগানই নন, এর আগে কানাডার ব্লগার নবপ্রীতের মধ্যেও সোশ্যাল মিডিয়া প্রিয়াঙ্কা চোপড়ার মিল খুঁজে পেয়েছিল।

প্রিয়াঙ্কা বর্তমানে কোয়ান্টিকোর শুটিংয়ে ব্যস্ত। এই শো-তে প্রিয়াঙ্কার ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনুরাগীরা তার বলিউড সিনেমার অপেক্ষায় রয়েছেন। যদিও এ ব্যাপারে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

খুব তাড়াতাড়ি হলিউডের সিনেমা অ্যা কিড লাইক জ্যাক সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.