আনোয়ারায় জনতার মঞ্চ নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময়

জাহাঙ্গীর আলম,আনোয়ারাঃ

আনোয়ারা উপজেলায় কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয়দের সাথে বৈষম্যমূলক আচরন নিয়োগ বাণিজ্য অনিয়ম স্বজনপ্রীতি ও দুর্নীতিসহ বিভিন্ন অন্যায় অবিচারের প্রতিবাদে আগামী ২৫ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টায় তিন দফা দাবী নিয়ে মানববন্ধন সফল করতে আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা শুক্রবার বিকেলে চাতরী চৌমুহনী বাজারের এপোলো হেলথ কেয়ারে অনুষ্ঠিত হয় ।

এটির আয়োজন করে জনতার মঞ্চ নামে স্থানীয় একটি সংগঠন। আগামী ২৫ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টায় তিন দফা দাবী নিয়ে আনোয়ারা কোরিয়ান ইপিজেড ও টেক্সটাইল কারখানা প্রধান গেইটে শান্তিপূর্ণ মানবন্ধন করবেন জনতার মঞ্চ সাংবাদিকদের সাথে মতবিনিময় শুরুতে জনতার মঞ্চের সমন্বয়ক এইচ. এম হুমায়ূন কবির বলেন, আনোয়ারায় অবস্থিত ইন্ডাষ্ট্রীজে স্থানীয় শিক্ষিত এবং দক্ষ শ্রমিকরা বৈষম্যের শিকার, যোগ্যতা এবং দক্ষতা থাকা স্বত্তেও অদৃশ্য কারনে স্থানীয়রা চাকরির কোন সুযোগ পাচ্ছেনা ৷

তারা অনৈতিক নিয়োগ বানিজ্যের মাধ্যমে জনবল নিয়োগ দেয় ৷ কেইপিজেড কর্তৃপক্ষের কর্মকান্ডের প্রতিবাদ এবং তিন দফা দাবী আদায়ের লক্ষে আমরা ২৫ ফেব্রুয়ারি মানববন্ধন করছি ৷

সাধারণ জনগন ইতি মধ্যে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। জনতার মঞ্চের উদ্যেক্তা এম. কামাল উদ্দীন জানান, উল্লেখযোগ্য দাবীর মধ্যে রয়েছে কোরিয়ান ইপিজেডের সকল কারখানায় সর্বক্ষেত্রে বিভিন্ন পদে কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়দের ৭০% কোটা বরাদ্দ নিশ্চিত, শ্রমিক নিয়োগের কু-প্রথা, এস.এস.সি পাস বাতিল করে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী করতে হবে।

অযৌক্তিক কারণে স্থানীয় শ্রমিক কর্মচারীদের চাকুরী থেকে ছাটাই বন্ধ করে ছাটাইকৃত শ্রমিক কর্মচারীদের চাকুরীতে পূর্ণঃবহাল করতে হবে। হিংসা বিদ্বেষ ভুলে ২৫ ফেব্রুয়ারির দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থেকে শান্তিপূর্ণ মানবন্ধন সফল করা জন্য অনুরোধ করছি, এবং আনোয়ারার সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, ওসমান গনী মনছুর, সরওয়ার কামাল জয়নাল, আবদুল্লাহ জনি,ওবাইদুল হক মুন্না, রেজাউল করিম, মোহাম্মদ রফিক,তারেকুর রহমান, ওমর ফারুক, মাসুদ রান, রায়হানুল হক সবুজ, জিকু তালুকদার প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.