একুশে পদকে ভূষিত কিংবদন্তী নায়ক ইলিয়াছ কাঞ্চনকে নিসচা কক্সবাজার জেলা সভাপতির অভিনন্দন

কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে একুশে পদক প্রদান করা হয়েছে।

ইলিয়াস কাঞ্চনের এই প্রাপ্তি তে অভিনন্দন জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার সভাপতি দৈনিক গনসংযোগ, পাক্ষিক মেহেদী পত্রিকার প্রধান সম্পাদক মো:জসিম উদ্দিন কিশোর।

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ইলিয়াস কাঞ্চনের হাতে এ সম্মাননা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষা আন্দোলন, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ২১ গুণীকে এই সম্মাননা প্রদান করা হয় আজ।

দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে একুশে পদক। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারার মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।

তার আওতায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছিলেন। আন্দোলনের প্রেক্ষিতে দেশে জাতীয় ভাবে পালিত হচ্ছে ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস।

সংগঠনটি জাতিসংঘেও প্রশংসিত হয়েছে। স্বাধীনতার পর সুভাষ দত্তের হাত ধরে ইলিয়াস কাঞ্চনের চলচ্চিত্রর আগমন। দীর্ঘ চলচ্চিত্র জীবনে তিনি ইন্ডাস্ট্রিতে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ও দর্শক নন্দিত সিনেমা। শুধু সিনেমার পর্দায় তিনি সফল নায়ক নন তিনি বাস্তব জীবনে বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও রেখেছেন যথেষ্ঠ অবদান।

নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন করে আসছেন ইলিয়াস কাঞ্চন। সড়ক দুর্ঘটনায় বাংলার পথে পথে যখন মৃত্যুর মিছিল, তখন জনসচেতনতা বাড়াতে ছুটছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কাজ করছেন যাত্রী/পথচারী/চালকদের সচেতনতা সৃষ্টিতে। দীর্ঘ ২৫ বছর ধরে সড়ককে নিরাপদ করার দাবীতে অনড় ব্যক্তিত্ব, নিরাপদ সড়ক চাই আন্দোলনের পথিকৃৎ, বরেণ্য ও জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সাথে একাত্মতা প্রকাশ করেছে দেশ বিদেশের লক্ষ-কোটি সাধারণ জনতা।

নিরাপদ সড়ক চাই আন্দোলন আজ দেশের প্রতিটি জেলা উপজেলাতে গড়ে উঠেছে সেই সাথে দেশের বাইরে বিদেশের মাটিটেও রয়েছে নিসচার অনেক শাখা।

বন্যায় দেশে যখন চারদিকে পানিবন্দি মানুষের আহাজারি তখন ত্রান সামগ্রি নিয়ে তাদের পাশে দাড়িয়েছেন এই মহৎ মানুষটি শুধু তাই নয়, মিয়ানমার থেকে বিতাড়িত, নির্যাতিত অসহায় বাংলাদেশ টেকনাফ সিমান্তে আশ্রয় নেয়া মুসলিম রোহিঙ্গাদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে একে একে দু’বার তাদের পাশে দাঁড়িয়েছেন ইলিয়াস কাঞ্চন।

যার স্বীকৃতিস্বরূপ পেলেন একুশে পদক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.