নেগেটিভ চরিত্রেও বাজিমাত করেছেন এই নায়করা!
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ শুধুমাত্র মেন স্ট্রিম বা চকোলেট হিরোর রোল নয়, নেগেটিভ চরিত্রেও পর্দা কাঁপিয়েছেন এই বলিউড তারকারা। এর মধ্যে কিছু ছবি ইতিমধ্যেই বক্স অফিস হিট। আবার কিছু আসতে চলেছে আগামীতে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। দেখুন কী কী সেই ছবি?
পদ্মাবত-রণবীর সিং: বহু বাধা বিপত্তির বেড়াজাল পেরিয়ে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবত’। এই ছবিটিতে খল চরিত্র আলাউদ্দিন খলজির ভূমিকায় দেখা গেছে রণবীর সিংকে।

২.০-অক্ষয় কুমার: ২০১৮ সালের ১৪ এপ্রিল মুক্তি পাবে রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত ‘সায়েন্স ফিকশন’ ছবি ২.০। এই ছবিতে নেগেটিভ চরিত্র ‘ডাক্তার রিচার্ড’-এর ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে।

আকসার ২-গৌতম রোডে: টিভি ধারাবাহিক ছাড়া বড় পর্দাতেও চুটিয়ে অভিনয় করেছেন গৌতম রোডে। গত বছর মুক্তি পায় অভিনব শুক্লা, জারিন খান, মোহিত মাদান এবং গৌতম রোডে অভিনীত ‘আকসার ২’। ছবিটিতে খল চরিত্রে দেখা গিয়েছে গৌতমকে।

রেস ৩-সালমান খান: চলতি বছর জুনে মুক্তি পাবে রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস ৩’। এই ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

ড্রাইভ-সুশান্ত সিং রাজপুত: হলিউড ছবি ‘ড্রাইভ’-এরই রিমেক এই ছবি। মুক্তি পাবে এই বছর মার্চ মাসে। ছবিটিতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতকে।

থাগস অব হিন্দুস্তান-আমির খান: দিওয়ালি ধামাকা নিয়ে আসবে অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ অভিনীত ‘থাগস অব হিন্দুস্তান’। ছবিটিতে খল চরিত্রে দেখা যাবে ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে।

কিক ২-সালমান খান: ২০১৪ সালে মুক্তি পাওয়া বলিউড অ্যাকশন-থ্রিলার ‘কিক’-এর সিকুয়েল হতে চলেছে ‘কিক টু’। মুক্তি পাবে পরের বছর। এই ছবিতে নেগেটিভ চরিত্র ‘ডেভিল’-এর ভূমিকায় দেখা যাবে সালমানকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.