ইসলামেবাদের প্রবীন মুরুব্বী হাজী মোজাহের আহমদের ইন্তেকাল: বাদে জুমা জানাজা
মো:রফিক উদ্দিন লিটন,ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও’র বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোজহের আহমদ ও ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের পিতা ইউনিয়নের প্রবীণ মুরব্বী আলহাজ্ব ফজল করিম ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি…রাজেউন।
বৃহষ্পতিবার (১৫ফেব্রুয়ারি) বাদে মাগরিব নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি বর্ণিত ইউনিয়নের দক্ষিণ বোয়ালখালী সাতজুলাকাটা গ্রামের মরহুম আবদুল মজিদের পুত্র। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আগামীকাল বাদে জুমা বোয়ালখালী কাসিমুল উলুম মাদরাসা মাঠে তাঁর জানাযার নামাজ আদায় করা হবে বলে নিশ্চিত করেছেন তারই দৌহিত্র মো: আলমগীর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.