৪ দিনের রিমান্ডে ডা: শাহাদাত
জে,জাহেদ বিশেষ প্রতিবেদকঃ
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে দুটি মামলায় দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার দুপুরে অ্যাডিশনাল সিএমএম কোর্টের বিচারক শাহজাদ হোসেন ভ‚ঁইয়া এই রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের পক্ষ থেকে দুটি মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুই দিন করে চার দিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, আট ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
তার পর দিন অর্থাৎ নয় তারিখ সকালে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.