দিয়াজ হত্যা, চবির সাবেক সহকারী প্রক্টরকে চাকরি থেকে বরখাস্ত
জে,জাহেদ চট্টগ্রাম:
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আনোয়ার হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত¡ বিভাগের সহকারী অধ্যাপক।
আজ রোববার দুপুরে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম ন‚র আহম্মদ আনোয়ার হোসেনকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
উলেখ্য, ২০১৬ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ছেলেকে হত্যা করা হয়েছে—এই অভিযোগ এনে ২৪ নভেম্বর তাঁর মা বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন।
ওই মামলায় গত বছরের ১৮ ডিসেম্বর চবির শিক্ষক আনোয়ারকে হোসেনকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.