রায় ঘোষণায় দক্ষিণ জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল:

জে,জে বিশেষ প্রতিবেদক:

জিয়া এতিমখানার দুর্নীতি মামলার দায়ে অভিযুক্ত বেগম খালেদা জিয়ার ৫ বছর কারাদন্ডাদেশ ও তারেকসহ ১০বছর কারাদন্ডদেশ রায়ে আনন্দ প্রকাশ করে লাঠি হাতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা ছাত্রলীগ।

এ সময় তারা শহরের বিভিন্ন এলাকায় মিছিল সহকারে মাঠে বিশৃঙ্খলতা এড়াতে সক্রিয় ভূমিকা পালন করে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান ও সাধারণ সম্পাদক আবু তাহের এর নেতৃত্বে আনন্দ মিছিল করে আন্দরকিল্লা থেকে নিউমার্কেট শহর প্রদক্ষিণ করে।

এতে সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতির দায়ে বেগম খালেদা জিয়া বিচারের সম্মুখীন হয়ে রায় ঘোষিত হয়েছে। এ রায় স্বাধীনতার স্বপক্ষের শক্তির রায় বলে মন্তব্য করেন।

রায়ে বেগম খালেদা জিয়ার ৫ বছর কারাদন্ডদেশ ও তারেক রহমানসহ চার জনের ১০ বছর সাজা হয়। এবং ২কোটি ১০ লাখ ৭০ হাজার টাকায় জরিমানা করে।

অন্যদিকে এ রায়কে ঘিরে যাতে কোন সহিংসতা সৃষ্টি না হয় সেজন্য লাঠি হাতে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা কতৃক আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা,উপজেলা,পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দসহ অনেকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.