বিআরটিএ তে নিয়োগ
ওয়ান নিউজ ডেক্সঃ দুটি ক্যাটাগরিতে মোট আটজনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ)।
পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
যোগ্যতা : উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। উক্ত পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন : নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
পদের নাম : অফিস সহায়ক
যোগ্যতা : মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন : নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
আবেদন প্রক্রিয়া : আবেদন ফরম বিআরটিএর (http://brta.portal.gov.bd/) ওয়েবসাইটে পাওয়া যাবে এবং তা পূরণ করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ), পুরাতন বিমান বন্দর সড়ক, এলেনবাড়ি তেজগাঁও, ঢাকা-১২১৫ ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীদের ২৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখের মধ্যে ডাকাযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.