শেখ হাসিনার সরকারকে ধারাবাহিকভাবে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে–সৌদিতে ইকবাল ছোবহান:

সৌদিয়া প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা, ডিসিবি নিউজ ও দ্যা ডেইলী অবজারভার গ্রুপের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী’র রিয়াদ শুভাগমণ উপলক্ষ্যে হারাস্ত রামাদা হোটেলে রিয়াদ আওয়ামী পরিবারের ৬ সংগঠনের যৌথ উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের সিঃ সহ- সভাপতি, বিশিষ্ঠ ব্যবসায়ী জসীম উদ্দীন সাইয়েদ।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন।

প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ শাহ আলম।

স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম.আর. মাহবুব।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস- রিয়াদের কার্যালয় প্রধান ( HOC) ডঃ ফরিদ উদ্দীন আহমেদ, প্রেস সচিব ফখরুল ইসলাম, প্রথম সচিব শ্রম – আসাদুজ্জামান, প্রথম সচিব পাসপোর্ট নজরুল ইসলাম, সোনালী ব্যাংক সৌদীআরব শাখার ডিজিএম আব্দুল ওহাব।

প্রবাসীদের বিভিন্নমুখী সমস্যা নিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন রিয়াদ আওয়ামী যুবলীগের সভাপতি এম.এ.জলিল রাজা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ সভাপতি ডাঃ ইমারত হোসেন, সাধারন সম্পাদক ডাঃ কামরুল ইসলাম, সৌদীআরব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইন্জিনিয়ার এটিএম জিয়া উদ্দীন, ডাঃ সমীর দত্ত, ইন্জিনিয়ার কাউছার হোসেন, আঃ পরিষদের সহ- সভাপতি গাজী সাইদ , জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক বাবুল দাশ, মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের সভাপতি আলমগীর হোসেন, রিয়াদ যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মাসুদ, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সি: সহ- সভাপতি মুনীরুল ইসলাম, দাম্মাম বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক ইমরান হোসেন পাটোয়ারী, জাতীয় শ্রমিকলীগের সহ- সভাপতি শেখ জামাল, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুর রহমানসহ ৬ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ দূতাবাস- রিয়াদ কর্মকর্তাবৃন্দ ও রিয়াদে অবস্হিত বিভিন্ন সামাজিক – সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনগুলোর প্রতিনিধিরা উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তৃতায় ইকবাল সোবহান চৌধুরী শেখ হাসিনার সরকারের গত ৯ বছরের উন্নয়নের তুলনামূলক বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশকে সত্যিকারের সোনার দেশে পরিনত করতে হলে এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে হলে শেখ হাসিনার সরকারকে ধারাবাহিকভাবে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।

এর ব্যতিক্রম হলে তা হবে দেশের জন্য জনগনের জন্য চরম বিপর্যয়।

অনুষ্ঠান শেষে প্রত্যেক সংগঠনের নেতাকর্মীগণ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.