প্যারিসে শিল্পী শাহাবুদ্দিনের সাথে ড.বিদ্যুৎ বড়ুয়ার সাক্ষাৎ

ওয়ান নিউজ ডেক্সঃ ১৬ জানুয়ারী,২০১৮ ফ্রান্সের প্যারিস এ প্যারিস এ বসবাসরত বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ড.বিদ্যুৎ বড়ুয়া।

প্রথিতযশা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আলাপে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি চারণ করেন।

খুব কাছ থেকে দেখা বঙ্গবন্ধু সাহসী মুখের প্রতিচ্ছবি তিনি তার চিত্রকর্মে ফুটিয়ে তোলার চেষ্টা করেন।

স্বাধীনতা পদকপ্রাপ্ত চিত্রশিল্পী বঙ্গবন্ধুকে নিয়ে অসাধারণ সব চিত্রকর্ম এঁকেছেন।

সৌজন্য সাক্ষাতে দুজনের আন্তরিক আলাপে বর্তমান আওয়ামী লীগ সরকার ,মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা মূলক আলোচনা হয়।

উল্লেখ বাংলাদেশ ছাত্রলীগ এর ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রান্স ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় একসময়ের ছাত্রনেতা ঢাকা মেডিকেল কলেজ ছাত্রসংসদ এর ভিপি বর্তমানে ডেনমার্কে বসবাসরত ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ড.বিদ্যুৎ বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি ইতিমধ্যে ইউরোপে আওয়ামী লীগকে শক্তিশালী করণে সুনিঁপুন সাংগঠনিক কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছেন ইউরোপে আওয়ামী নেতা কর্মীদের মাঝে।

ইউরোপ জুড়ে তরুণ আওয়ামী সহযোদ্ধাদের মাঝে জনপ্রিয় নাম বিদ্যুৎ বড়ুয়া।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.