চট্টগ্রামে আমির খসরুর বাসায় মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটঃ

জে,জাহেদ নিজস্ব প্রতিবেদকঃ

দেশের প্রধান বন্দর পরিদর্শন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সাক্ষাতের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট।

আজ (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর মেহেদীবাগে আমীর খসরুর বাসায় যান বার্নিকাট। সেখানে রাতের খাবার গ্রহণ করেন। আমীর খসরু মাহমুদ চৌধুরীর পারিবারিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

বাসায় পৌঁছলে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান আমীর খসরু।

পরে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ৩০ মিনিট আলোচনার পর রাতের খাবারে অংশ নেন বার্নিকাট।

রাত ৭টা ৫৫ পর্যন্ত বার্নিকাট আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় অবস্থান করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.